ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

তাজুমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৮, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

শেরপুরে স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর মামলায় বেলায়েত হোসেন ওরফে বিলাত (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২৭ এপ্রিল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিলাত নকলা উপজেলার রেহাই অষ্টধর শিকদারপাড়া এলাকার শরাফত আলীর ছেলে। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিলাতের ছোটভাই শাহিদুল ওরফে শাহিন (৩৪) ও মা ফজিলা বেগমকে (৬১) বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতে পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ১৮ আগস্ট দুপুরে বেলায়েত হোসেন বিলাত তার স্ত্রী ২ সন্তানের জননী ও পার্শ্ববর্তী কলাপাড়া এলাকার মৃত মাজব আলীর কন্যা মালেকা ওরফে মালেহাকে দাম্পত্য জীবনে কলহের জের ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মালেহার লাশ ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

Shamol Bangla Ads

ওই ঘটনায় মালেহার মা পারভীন আক্তার বাদী হয়ে বিলাত, তার মা ও এক ছোটভাইসহ ৫ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ বিলাতকে গ্রেফতার করে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সিআইডির এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ জানুয়ারি বিলাত ও তার মা-ভাইসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!