জামালপুর সংবাদদাতা : অবরোধ চলাকালে জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা জামতলাতে আ’লীগ-বিএনপি’র সংর্ঘষে ১০-১২ জন আহত হয়েছে। ৭ডিসেম্বর শনিবার দুপুরে অবরোধকারীরা ২টি ককটেল নিক্ষেপ করে। এ সময় আ’লীগ কর্মী লোকমানের মোটর সাইকেল ভাঙচুর করে অবরোধকারীরা। খবর পেয়ে আ’লীগ অবরোধকারীদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষের রুপ নেয়। সংঘর্ষ চলাকালে পাল্টা পাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে লোকমান, লিটন, কালুসহ অনন্তত:১০-১২জন জন আহত হয়। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুর শহরে বিএনপির কর্মীরা দু’টি গাড়ি ভাংচুর করেছে। মেলান্দহে বিএনপির বাবুল গ্র“প হাজরাবাড়ি এবং বিদ্রোহী দিদার গ্র“প মেলান্দহ বাজারে পৃথক মিছিল করেছে।




