ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সখীপুরে ৬ মাস পর অপহৃতের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ১:৫৪ অপরাহ্ণ

las-uddarটাঙ্গাইল প্রতিনিধি : প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সখীপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খান (৪৫) অপহরনের দীর্ঘ ৬ মাস পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ মে সোমবার রাতে উপজেলার কালিয়ানের নখিল বিলের মাটির নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুলের বাড়ি কালিহাতী উপজেলার আগচারান গ্রামে। 

Shamol Bangla Ads

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত বছরের ১১ ডিসেম্বর বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অপহরন হয় সাইফুল ইসলাম। পরে রাতে সাইফুলের স্ত্রী ফেরদৌসি সখীপুর থানায় প্রথমে একটি জিডি ও পরে অপহরন মামলা করেন। এর পর থেকে পুলিশ অপহৃত সাইফুলকে উদ্ধারের জন্য তৎপর শুরু করে। পরে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা কালিয়ান গ্রামের আশরাফ হোসেনকে সিলেটের জাফলং থেকে গ্রেফকার করে জিজ্ঞাসাবাদ শুরু করে সখীপুর থানা পুলিশ। এক পর্যায়ে আশরাফ স্বীকার করেন অপহৃত সাইফুলকে হত্যা করে লাশ গুম করার জন্য সখীপুর উপজেলার কালিয়ানের নখিল বিলে মাটির নিচে বস্তাবন্দি করে পূতে রাখা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ আশরাফের স্বীকারোক্তি মোতাবেক সেখানে তল­াশী চালিয়ে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সখীপুর উপজেলায় আতংক দেখা দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!