ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘গুণিন’ মুক্তি পাচ্ছে ১১ মার্চ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমা। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর পেয়েছে। প্রথম দিকে ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা থাকলেও আগামী ১১ মার্চ তা মুক্তি পাচ্ছে সিনেমা হলে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার ২ নাতি তথা আপন ২ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমার মুখ্য দু চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এ সিনেমায়।

Shamol Bangla Ads

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে।

সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!