ads

সোমবার , ৩ মে ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারীপুরে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, ২৬ লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২১ ২:৫১ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে স্পিডবোটটি ডুবে গিয়ে এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩ মে সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর এ পর্যন্ত যে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৩ শিশু ও ১ নারী রয়েছেন। এছাড়াও আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শিমুলিয়া থেকে যাত্রীবোঝাই করে আসা স্পিডবোটটি সকাল ৭টার দিকে কাঁঠালবাড়ী ঘাটে নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। পরে স্পিডবোটে থাকা ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন জানান, এ পর্যন্ত ৩ শিশুসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৫ জন চিকিৎসাধীন আছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে ১১ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!