ads

মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন লঙ্ঘনের অভিযোগে টেক জায়ান্ট গুগল-এর বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় জরিমানার প্রস্তুতি চলছে। জার্মান দৈনিক হ্যান্ডেলসব্লাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিমানার পরিমাণ কয়েকশ কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। ঘোষণা আসতে পারে আগামী গ্রীষ্মকালীন বিরতির মাঝেই।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর বিরুদ্ধে অভিযোগ, তারা ইউরোপের ডিজিটাল বাজার আইন যথাযথভাবে মানেনি। এ আইনের উদ্দেশ্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার দখল কমিয়ে প্রতিযোগিতার সুযোগ বাড়ানো।

Shamol Bangla Ads

ইউরোপীয় কমিশনের তদন্তে উঠে এসেছে, গুগল নিজেদের অনুসন্ধানসেবায় নিজস্ব বিভিন্ন সেবাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি তাদের অ্যাপসের বাজারে নির্মাতাদের বিকল্প মাধ্যমে ব্যবহারকারী পাঠানোর পথও সীমিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের মার্চে তদন্ত শুরু করে ইউরোপীয় কমিশন। এক বছর পর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, গুগলের কার্যক্রম আইনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কমিশনের কর্মকর্তা তেরেসা রিবেরা বলেন, তাদের প্রধান লক্ষ্য আইন মানার সংস্কৃতি গড়ে তোলা। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব না হলেই কঠোর ব্যবস্থার পথে হাঁটে কমিশন।

তবে কমিশনের দাবি, এখন পর্যন্ত গুগল যে সমাধানের প্রস্তাব দিয়েছে তা সন্তোষজনক নয়। চলতি মাসে প্রতিষ্ঠানটিকে আরও সময় দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। শেষ পর্যন্ত জরিমানা হলে সেটিই হবে এ আইনের অধীনে সবচেয়ে বড় শাস্তি।

অন্যদিকে গুগলের দাবি, ইউরোপীয় কমিশনের নির্দেশনা মেনে সেবায় যে পরিবর্তন আনা হয়েছে তাতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব পরিবর্তনের ফলে ইউরোপের ব্যবহারকারীরা আগের মতো মানসম্মত সেবা পাচ্ছেন না।

এর আগেও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিযোগিতা আইনের মামলায় গুগলকে একাধিকবার তদন্ত ও জরিমানার মুখে পড়তে হয়েছে। অনুসন্ধানসেবা, বিজ্ঞাপন ব্যবসা, স্মার্টফোন–সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাকে ঘিরেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!