ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহিদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ

অমর একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি ওই কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Shamol Bangla Ads

ডিএমপি কমিশনার বলেন, ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিজপোজাল ইউনিট, ডিবি, র‌্যাব ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Need Ads
error: কপি হবে না!