ভান্ডারিয়া (পিরোজপুর) :পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা ও কঁচা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও গড়াজাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দিনভর অভিযান চালিয়ে এ জাল আটক করা হয়। উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাসের নেতেৃত্বে পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। আটককৃত জালের মুল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা। বিকেলে এ জাল থানা শিশুপার্ক মাঠে জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় এসআই জসিম উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ ছগির হোসেন, মৎস্য অফিস সহকারি জাকির হোসেন মলিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। নিষিদ্ধ এসব জাল দিয়ে জেলেরা ঝাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির রেনু পোনা ধ্বংস করে দেসের সম্পদ নষ্ট করছে।




