ads

মঙ্গলবার , ২৬ মে ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এতিম শিশুদের হাসির বিনিময়ে মেহেদী উৎসব

স্টাফ রিপোর্টার
মে ২৬, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদেরকে হাসির বিনিময়ে মেহেদী পরিয়ে দিয়েছেন। ২৬ মে মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি বালিকা শিশু পরিবার এর সদস্যদের (এতিম) মাঝে তাদের হাসির বিনিময়ে মেহেদি পড়ানো এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবী রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, উপদেষ্টামণ্ডলী সদস্য ও নবারুণ স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টামণ্ডলীর সদস্য তাহমিনা জলি, সমাজকর্মী মো. মামুনুর রশীদ, শিশু পরিবারের সহকারী শিক্ষক তানজিনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল প্রিয়া, রক্তসৈনিক শেরপুর পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, ৫নং পৌর ওয়ার্ড সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, ৭নং পৌর ওয়ার্ডের রক্তদান বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, আইটি সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যকরী সদস্য জিহাদ রানা, পিও, জিদনী, বিথি, মনি, ঝিনুক, লামিয়া, খলিল, শাহরিয়ার, মিলি, সাদিয়া, বন্যা প্রমুখ।

মেহেদী উৎসবে শিশু পরিবারের সদস্য কিশোরীরা মেহেদী পড়ে ব্যাপক আনন্দ উল্লাস করেন। তারা জানায়, আমাদের পরিবার নেই, তাই ঈদ উৎসবও করতে পারি না। প্রতি বছরের ন্যায় এবারও এখানে রক্ত সৈনিকের ভাই ও আপুরা এসে মেহেদি পড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দিয়েছে। এতে আমরা খুব খুশি।

Shamol Bangla Ads

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, এখানে এরা পরিবার বঞ্চিত হয়ে এসে আশ্রিত হয়েছে। এখানে তারা লেখাপড়া ও খাওয়া-দাওয়ার সুযোগ-সুবিধা পেলেও পরিবারের ভালোবাসা পায় না। তাই রক্ত সৈনিকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তাদের মেহেদী পড়ানো সহ প্রসাধনের সামগ্রী উপহার দিয়েছে। এতে তারা যেমন খুশি আমরাও তেমনি মনের দিক থেকে অনেক তৃপ্তি পেয়েছি যে অসহায়ের পাশে দাঁড়াতে পেরে।

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, মানবতার কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আজকে এই এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদেরকে মেহেদী পড়িয়ে দেওয়া হলো এবং সামান্য কিছু প্রসাধনী সামগ্রী উপহার দিতে পেয়ে গর্ববোধ করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!