ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে শাবি শিক্ষক জাফর ইকবাল ও ইয়াসমীন হকের পদত্যাগপত্র প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১:৫৫ অপরাহ্ণ

Zafar-yasminশ্যামলবাংলা ডেস্ক : অবশেষে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমীন হক। ২৭ নভেম্বর বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানানোর পর তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া শিক্ষার্থীদের জানান, শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতেই হবে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। এরপর উপাচার্যের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমীন হক। ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ইস্তাফা দিয়েছিলেন তারা।
উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে অধ্যাপক জাফর প্রশাসনিক ভবনের বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাডেমিক কাউন্সিল থেকে আমাদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ মহল থেকেও আমাদের একই অনুরোধ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!