ads

বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২১১
ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলল বাংলাদেশের নারী ফুটবলাররা। ফাইনালে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আনাই মুঘিনি। ২২ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা।

Shamol Bangla Ads

ম্যাচের প্রথমে ভারত দাপট দেখালেও দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে পুড়ে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল। শুধু ভাগ্যই সহায় ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান বাংলাদেশের রিপা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে মারিয়া মান্দার দল।

Shamol Bangla Ads

খেলার ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলংকার জালে ১২ গোল দিয়ে ফাইনালে ওঠে মারিয়া-আঁখিরা। ২০১৮ সালে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপে এগোতে হবে ধাপে ধাপে : সাকিব পরবর্তী সংবাদ বিসিবিতে ব্যাপক রদবদল