মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতাল সমর্থনে গাজীপুরের কালীগঞ্জে কভ্যার্ড ভ্যান ও পিকাপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হরতাল সমর্থনকারী একদল অজ্ঞাত দূবৃর্ত্তকারী উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে প্রাণ আরএফএল -এর ১টি কভ্যার্ড ভ্যান ও গ্রামীণ ফোনের ১টি পিকাপ ভ্যানে হরতাল সমর্থকরা গতিরোধ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় ২টি গাড়িই পুড়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া অগ্নিসংযোগের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যায় হরতাল সমর্থনকারী একদল অজ্ঞাত দূবৃর্ত্তকারী উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে ২টি গাড়িতে অগ্নিসংযোগ করে।




