ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ার এ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন রত্তন মিয়ার ছেলে পিরোজপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালেহ মাহমুদ (৫৪) বৃহস্পতিবার ভোররাতে পিরোজপুরের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন)। তিনি স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে উপজেলা সদরের পঞ্চায়েত বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




