ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২১, ২০১৪ ১:৫৭ অপরাহ্ণ

Huip Atikস্টাফ রিপোর্টার : একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভোরে নগ্ন পায়ে ফুল হাতে প্রভাত ফেরি সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করে।

Shamol Bangla Ads

এদিকে একুশের প্রথম প্রহরে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী চত্বরের একুশের বইমেলা মঞ্চে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!