ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংকট নিরসনে নতুন সূর্যের প্রত্যাশা –রফিকুল ইসলাম আধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৩ ১১:৩৭ অপরাহ্ণ

01 Adharশেষ মুহূর্তে হলেও দেশের রাজনৈতিক সংকট নিরসনে আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা উজ্জল হয়ে দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই ওই সংকট নিরসনে আশা-নিরাশার দোলাচলে জাতি নিমগ্ন হলেও পরিবর্তনের সম্ভাবনা কখনও উকি দিলেও পরক্ষণেই যেন তা ধূয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সংকট সংকটই রয়ে গেছে। পরিস্থিতিকে করেছে আরও কঠিন থেকে কঠিনতর।
এমনই অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের অনড় অবস্থানে দেশবাসী যখন চরম উদ্বিগ্ন ও শঙ্কিত, ঠিক তখন শেষ মুহূর্তে সঙ্কট নিরসনে উজ্জল সম্ভাবনার আলোকবর্তিকা জ্বালিয়ে দিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তার সফরের সময়ই আওয়ামী লীগ ও বিএনপির দুই মহাসচিবের মধ্যে শুরু হয় সংলাপের নতুন উদ্যোগ। পাশাপাশি চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করে ভারত।
কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল সূত্রমতে, বাংলাদেশের বিদ্যমান সংকট নিরসন এবং সমঝোতার মাধ্যমে সংকটের নিস্পত্তির মিশন নিয়েই মূলত: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের ঢাকা সফর। যে কারণে ১৭ নভেম্বর একই দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে তার বৈঠক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত নেতাদের সাথে যৌথ বৈঠককে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওইসব বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে রাতেই বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে চলমান সংকট নিরসনকে প্রাধান্য দিয়েই দ্রুততার সাথে পৃথক পৃথক বৈঠকগুলো হয়েছে। সময় অনেক গড়িয়ে যাওয়ায় এবং সোমবার সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের ঘোষণা হওয়ায় এখন আর দুপক্ষের মধ্যকার সংলাপ অনুষ্ঠানের ফুরসত খুব একটা না থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে নিশা দেশাই যেভাবে বৈঠকগুলো করেছেন, তাতে মনে হচ্ছে জাতি সংকট নিরসনে সম্ভাবনার এক উজ্জল আলোকরশ্মির হাতছানিকেই আলিঙ্গন করছে।
এর বাইরেও একই দিনে বিএনপির শীর্ষ ৫ নেতার রিমান্ড স্থগিত, অর্থপাচার মামলায় দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের খালাসপ্রাপ্তি এবং অন্যদিকে জাপা চেয়ারম্যান এরশাদের জোটত্যাগের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা ও হেফাজত প্রধান আল্লামা শফীর দোয়াগ্রহণ অনেকটা ‘একই সূত্রে গাঁথা’ বলেই মনে করা হচ্ছে। এত স্বল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি অনেকটাই শীতলতর হয়েছে এবং ক্রমাগত হচ্ছে বলেই আশা জাগানিয়া জাতি ফের জেগে উঠেছে সুন্দর সকালের প্রত্যাশায়। এক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ‘আপোষহীনতা’ বজায় রাখতে যত কঠিনই হোন না কেন- জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলনটাই সর্বাধিক প্রত্যাশা করছে। অনেক কষ্ট আর অনেক ত্যাগই তো তিনি স্বীকার করেছেন। ত্যাগের মহিমায় বিশ্বনন্দিত ভাস্বর যেমন প্রতিবেশি দেশ ভারতের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি, ঠিক তেমনি শেখ হাসিনাকেও ত্যাগের প্রশ্নে আমরা বিবেচনা করি তেমনটাই। দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংকট সমাধানে তিনি এমন কোন ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবেন- যা তাকে ত্যাগের মহিমায় ভাস্বর এক বিশ্বনন্দিত নেতা হিসেবেই দাঁড় করাবে। এমন প্রত্যাশায় জাতির অন্ধকার রাত কাটুক সোনালী সূর্যের প্রত্যাশায়। জয়তু শেখ হাসিনা, জয়তু চলমান সংকট।

Shamol Bangla Ads

লেখক : সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম, ইমেইল:

Need Ads
error: কপি হবে না!