ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬

খবর টি পড়েছেন : ১৫০
দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৩৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ২৫ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে নারী ৩৪ জন এবং পুরুষ ৫৪ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়। চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। এছাড়া, রাজশাহীতে ৫ ও সিলেটে ১০ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে… পরবর্তী সংবাদ ১২ সেপ্টেম্বর খুলবে স্কুল ও কলেজ : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads