ads

রবিবার , ১৬ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বার অব কমার্সের নয়া সভাপতি রওশন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০১৮ ৩:০২ অপরাহ্ণ

ফের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ, সহ-সভাপতি আরিফ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রওশন। ১৫ ডিসেম্বর শনিবার রাতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একইসাথে সিনিয়র সহ-সভাপতি পদে প্রকাশ দত্ত ও সহ-সভাপতি পদে মোঃ আরিফ হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে চেম্বারের নির্বাচনের ইতিহাসে আসাদুজ্জামান রওশনই সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন। তিনি জেলা চালকল মালিক সমিতির দু’দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত আরও দু’দফায় চেম্বারের কর্মকর্তা ছিলেন। তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া নবনির্বাচিত সহ-সভাপতি আরিফ হোসেন এবার একই পদে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেই পরিচিত।
রবিবার সকালে চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, চেম্বারের নবনির্বাচিত ১৯ পরিচালকের মধ্য থেকে শনিবার রাতে সভাপতিসহ ৩ কর্মকর্তা নির্বাচনের প্রার্থিতা আহবান করা হয়। এতে ওই ৩ পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাদুজ্জামান রওশনকে সভাপতি, প্রকাশ দত্তকে সিনিয়র –সহ-সভাপতি ও আরিফ হোসেনকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং রাতভর গণনা শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়। ৩ গ্রুপে ১৯ পরিচালক পদের মধ্যে আসাদুজ্জামান রওশনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা ১৬ পদেই জয়ী হন। অন্য ৩ পরিচালক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!