ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ৩৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা (বিএনপি) নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তাই আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত নাশকতা করে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়। বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে দেশ দখলের জন্য।’

নাশকতা করে সরকারকে হঠানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। কোনোভাবেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

Shamol Bangla Ads

বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ঘোলা পানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়। তারা জীবনও ক্ষমতায় আসতে পারবে না।’ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেওয়া বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীদের অধিকার তাদেরকেই আদায় করতে হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্বাচনের পর : নসরুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads