ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮দলীয় জোট দেশটাকে ধংসের পায়তারা করছে : এমপি শেখ আফিল উদ্দিন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৬:০০ অপরাহ্ণ

picture 06.11.2013ইয়ানুর রহমান : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশে যখন শিক্ষার মানসহ সার্বিক উন্নয়ন দ্রুত গতিতে চলছে, বিরোধী দলসহ ১৮দলীয় জোট তখন দেশটাকে ধংসের পায়তারা করছে। দেশকে অচল করতে সকল ধরনের সন্ত্রাসী ও ধংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে স্বাধীনতার এ বিরোধী শক্তি। শিক্ষার মান ধংস করতে তারা পরীক্ষার দিনকে হরতালের দিন হিসাবে বেছে নেয়। যাতে দেশের আগামীর ভবিষ্যত বিরোধী দলীয় নেত্রীর মত স্ব-শিক্ষিত থেকে যায়। তা হতে দেয়া যায় না। ছাত্রলীগকেই এ নৈরাজ্য প্রতিহত করতে হবে। যেমনিভাবে ভাষা আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগ ভুমিকা রেখেছিল। বুধবার দুপুরে শার্শার নাভারনে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে তিনি এ কথা বলেন।
এর আগে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের প্রচার সম্পাদক মুরাদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও ছাত্যলেিগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!