আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদর আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রেজা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন আব্দুস ছালাম প্রমূখ। সভায় কুন্দ্রগ্রাম ইউনিয়নের বিভিন্নগ্রামের অর্ধশতাধিক ব্যক্তি উপজেলা চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষনা দেন।




