ঝালকাঠি সংবাদদাতা : হরতালের সমর্থনে মঙ্গল বার রাতে ঝালকাঠিতে মশাল মিছিল করেছে যুবদল। যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও আনিচুর রহমান তাপুর নেতৃত্বে মশাল মিছিলটি শহরের পূর্ব চাঁদকাঠি থেকে শুরু হয়ে সিভিল সার্জন অফিস পযর্ন্ত আসে। এ সময় মিছিলকারীরা কয়েকটি অটো রিক্সার উপর হামলা চালায়। এরপরপুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।




