ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুমেলা উদযাপনে আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৩ ৬:৩৮ অপরাহ্ণ

madumellaকেশবপুর (যশোর), প্রতিনিধি : আধুনিক বাংলা কবিতার জনক,অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৭ দিস ব্যাপী মধু মেলা উদযাপনের ওপর এক প্রস্তুতিমূলক সভা শরিবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউ এনও আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপিত আজিজুর রহমান, নাগরিক সামাজের নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান শাহাদত হোসেন , অধ্যাপক অসিত মোদক, মশিউর রহমান, মফিজুর রহমান নান্নু প্রমুখ।
মেলায় পুতুল নাচ,ভ্যারাইটি শো বন্ধ, উন্মুক্ত মঞ্চে যাত্রা পালা অনুষ্ঠান এবং ওপেন টেন্ডরে মাধ্যমে ডাকে অংশ নেয়ার সিন্ধান্ত নেয়া হয়। ২৫ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত ৭ দিন ব্যাপী মধু মেলার  সার্বিক সহযোগিতা থাকবেন মেবাইল কোম্পানী বাংলালিংক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!