মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের গড়ির বিলের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভ্যন্তরীন কোন্দলের জের ধরে রাতের কোন এক সময়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে লাশের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন কৃষক জানায়, সোমবার সকাল আটটার দিকে মাঠে কাজ করতে গিয়ে তারা বিলের ধারে চাষ করা একটি জমির মধ্যে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ ও এলাকাবাসীকে মোবাইল ফোনে খবর দেয় তারা।




