হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ হোসেনপুরে সম্প্রতি জুয়া খেলার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ গত শনিবার রাতে জুয়া খেলার আসর থেকে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত ১২ জুলাই গভীর রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরি গ্রামের রফিকুল ইসলামের ঘরে ভিতর জুয়ার আসরে পুলিশ হানা দিয়ে খেলারত অবস্থায় তিন চিহ্নিত জুয়ারীকে গ্রেফতার করে।এ সময় আরও ৮-১০ জন জুয়ারী পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধুলজুরি গ্রামের গিয়াস উদ্দিন (৩০),বাবুল মিয়া(৩৫) ও আব্দুল কদ্দুছ (৩৬)। এলাকাবাসী জানায়, এ সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে জুয়া খেলার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।ফলে এলাকায় চুরি,চিনতাই,গরুচুরি সহ নানা অপতৎপরতা বেড়েই চলেছে।
এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তাদের গ্রেফতার করে।তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য জুয়ারীদের গ্রেফতার করতে পুলিশ সচেষ্ট রয়েছে।









