ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে হরতাল প্রত্যাহারের দাবীতে জেএসসি, জেডিসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৭:৪৪ অপরাহ্ণ

Gaffargaon pic-7আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে  সোমবার থেকে শুরু হওয়া হরতাল প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা। ৩ নভেম্বর বোববার সকালে উপজেলার মাইজবাড়ি বাজারে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশ নেয় হাতেমতাই উচ্চবিদ্যালয় ও মাইজবাড়ি দাখিল মাদ্রাসা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা। এ সময় মানব বন্দনে অংশ গ্রহণকারী জেএসসি, জেডিসি ও সকল পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার জন্য দাবী জানান। মানববন্ধন কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, অভিভাবক শারফুল ইসলাম ও মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাশারফ হোসেন, রফিকুল ইসলাম ও মাইজবাড়ি হাতেমতাই উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী নিশাত মোঃ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

Gaffargaon pic-5

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!