ads

সোমবার , ২১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ কোটি ১০ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৮
৬ কোটি ১০ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্র প্রয়োজনে আরও টিকা দেবে। সোমবার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ২২ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ফাইজার এবং মডার্নার তৈরি ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘এসব টিকা আমরা জনগণকে দিয়েছি। তারা (যুক্তরাষ্ট্র) জানিয়েছেন, আগামীতে আরও টিকা লাগলে তারা দেবেন।’

টিকা ছাড়াও যুক্তরাষ্ট্রের দেওয়া চিকিৎসা সরঞ্জাম এবং কারিগরি সহায়তার বিষয়টিও তুলে ধরেন জাহিদ মালেক। মন্ত্রী জানান, টিকা পরিবহণের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রশিক্ষণের জন্য সহায়তা করেছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুল কবীর, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মজুত পর্যাপ্ত, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না :… পরবর্তী সংবাদ আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ৭৭ হাজার টাকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads