ads

রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

শেরপুরে নিখোঁজের একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর রবিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে ওই ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সে শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শাহীনুর ইসলাম একজন কলেজশিক্ষক।

Shamol Bangla Ads

এদিকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের কাছ থেকে ২৪ হাজার টাকা আদায় করেছে একটি চক্র। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার স্কুলে না গিয়ে বাড়িতেই ছিল মহিবুল। বিকেল ৪টার দিকে তাকে বাড়িতে রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত গভীর হলেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানায় পরিবার। পাশাপাশি মহিবুলের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিখোঁজের পোস্ট দেওয়া হয়। এদিকে মহিবুলকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের সদস্যদের ফোন দেয় একটি চক্র। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে চক্রটির দেওয়া নম্বরে প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা পাঠান তার বাবা শাহীনুর ইসলাম।

Shamol Bangla Ads

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ। পরে রবিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মেস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল কয়েক দিন আগে নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। তিনি আরও জানান, অপহরণের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads