ads

রবিবার , ২২ মে ২০২২ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীক আর নেই

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
মে ২২, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীক (৭৫) আর নেই। তিনি ২২ মে রবিবার দুপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে ধানুয়া কামালপুর সহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

বীর প্রতীক মতিউর রহমানের ছেলে গোলাম মোস্তফা মিষ্টার জানান, তার বাবা মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং যুদ্ধের সময় তিনি মারাত্মকভাবে আহত হন। তার বীরত্বের কারণে তাকে বীর প্রতীক খেতাপ প্রদান করা হয়। বকশীগঞ্জ উপজেলার ৪ জন বীর প্রতীকের মধ্যে তিনিও একজন।

যুদ্ধাহত এই বীমুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা অনুযায়ী আগামিকাল (সোমবার) সকাল ৯ টায় জানাজা শেষে ধানুয়া ঈদ গাহ মাঠ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে , তিন মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ , জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য জিএম ফাতিউল হাফিজ বাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Need Ads