ads

রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ মিসাইল হামলায় দুইজন বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার পরপরই বিমানবন্দরের দিকে ছুটে গেছে অন্তত ১২টি অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সৌদি। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ১২ জনের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২ জন বাংলাদেশি এবং বাকিরা যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

ঘটনার পরপরই রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে অথবা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নিতে বলেছে কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বাড়ার মধ্যেই এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে আরও দুই দফা হামলা হয়েছে। সেসব হামলায় চারজন নিহত ও কয়েকজন আহত হন। তবে শনিবারের বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে আগের হামলাগুলোর কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নিহত দুই বাংলাদেশি প্রবাসীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি হামলার পর থেকে আরও ১১ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Need Ads