ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

Shamol Bangla Ads

সভায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে পালনের লক্ষ্যে পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিযন্ত্রণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নব কুমার সাহা শম্বু, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, পূজা উদযাপন কমিটির লোকজন, সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads