ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা। ‘পরিষ্কার রাখি, নিরাপদ থাকি, ঝিনাইগাতী বদলাই’ এ স্লোগান সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’র উদ্যোগে এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা, উপজেলা প্রকৌশলী অন্তু বল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ‘বিউটি অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. পারভেজ এবং ‘তারুণ্যের ঝিনাইগাতী’র কার্যকরী সভাপতি শান্ত শিফাতসহ অন্যরা।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা হাসপাতাল চত্বরসহ আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন। এছাড়া হাসপাতালের আশে-পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে সচেতনামূলক আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ জন্য উপজেলার গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও জনসমাগমস্থল পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

ইউএনও মো. আল আমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগে ঝিনাইগাতীকে পরিচ্ছন্ন ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads