ads

সোমবার , ৬ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৯৪
তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকাল মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ ডিসেম্বর সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর বাসভবনে মুরাদ হাসান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। মুরাদের সেই সাক্ষাৎকার ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Shamol Bangla Ads

এর মধ্যে ঢালিউডের এক চিত্রনায়িকার সঙ্গে তাঁর একতরফা অশালীন কথপোকথন ফাঁস হয়। সেই ফোনালাপে ওই নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী থাকবে, মৈত্রী দিবসের বার্তায়… পরবর্তী সংবাদ ৫ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads