ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়া চর্চার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এই প্রতিযোগিতা তরুণদের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।

Shamol Bangla Ads

জেলা পুলিশ জানায়, এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলা, শেরপুর পৌরসভা, শ্রীবরদী উপজেলা, শ্রীবরদী পৌরসভা, ঝিনাইগাতী উপজেলা, নালিতাবাড়ী উপজেলা, নকলা উপজেলা ও নকলা পৌরসভা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads