ads

রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬৮৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলেও দেশের মানুষ তা হতে দেয়নি। ৭ জানুয়ারি জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে।

Shamol Bangla Ads

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জ্বালাও পােড়াও যারা করেছে ও হুকুম দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) জানে জ্বালাও-পোড়াও। তারা বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন দিয়েছে। এসব ২০১৩ সালে করেছে- চৌদ্দ সালে করেছে, পনেরো সালে করেছে আবার এই নির্বাচন ঠেকাতেও করেছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, মা-ছেলেকে বুকে জড়িয়ে ট্রেনে যেভাবে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পরবর্তী সংবাদ নাশকতা এড়াতে ট্রেনে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads