ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতল ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪২৩ জন সকারুস দর্শকদের গর্জনও বাধা হতে পারেনি সেলেসাওদের। প্রথমার্ধে ২-২ সমতার পর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণাত্মক ধারায় ম্যাচটি বের করে নেয় রাফিনহারা।

Shamol Bangla Ads

এদিন ম্যাচের শুরুতেই চমক দেখায় ব্রাজিল। মাত্র ৩ মিনিটের মাথায় চমৎকার এক বিল্ড-আপ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ভ্যান্ডারসন। তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে টনি পোপোভিকের অস্ট্রেলিয়া। ম্যাচের ২৮ মিনিটে আলেসান্দ্রো সিরকাটি গোলে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
কনর মেটকালফের নিখুঁত ক্রস থেকে দারুণ ফ্লিকে অস্ট্রেলিয়াকে ১-১ সমতায় ফেরান আলেসান্দ্রো সার্কাটি। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে।

সমতায় ফেরার মাত্র ৫ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের এক দর্শনীয় দূরপাল্লার শটে সকারুজদের ২-১ ব্যবধানে লিড এনে দেন মিডফিল্ডার কনর মেটকালফে। প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের ভেতরে দানিলো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচ ২-২ সমতায় আনেন রাফিনহা।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির দল আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় এন্ড্রিকের বাড়ানো পাস থেকে দারুণ এক মাইনাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান অধিনায়ক ব্রুনো গিমারায়েস। তাতে আবার ৩-২ ব্যবধানে লিড পুনরুদ্ধার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৮০ মিনিট ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করা হলে ম্যাচ রেফারি ব্রাজিলের পক্ষে দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত দেন। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন তিনি। এতে ৪-২ গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads