পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পলী দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সলুয়া পলী উন্নয়ন কেন্দ্রে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মোমিন উদ্দীনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পলী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রাক্তন সচিব ড. মিহির কান্তি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হুমায়ুন খালিদ, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত নিবন্ধক আসাদুজ্জামান, সমবায় অধিদপ্তর, খুলনার বিভাগীয় যুগ্ম নিবন্ধক সমীর কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, জেলা সমবায় অফিসার মোঃ নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, মিল্কভিটার পরিচালক দিবস ঘোষ, পলী উন্নয়ন সংস্থা বগুড়ার পরিচালক মাহমুদ হাসান খান, উপজেলা সমবায় অফিসার এ,এফ,এম, সেলিম আক্তার, প্রবাসী এনামুল হক। বক্তব্য রাখেন, উপধাক্ষ্য ত্রিদীপ সরকার, সাবেক উপধাক্ষ মোঃ আফসার আলী, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, গৌরাঙ্গ দাস ও স্বপন দাস। অনুষ্ঠানে গাভী পালনের উপর সমিতির ৬৩ জন সদস্যদের মাঝে প্রত্যেককে ১লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়।




