ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

​সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। ​বক্তারা বলেন, দেশকে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র শেরপুরের রাজপথে রুখে দেওয়া হবে। গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Need Ads