ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে যে খাবার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

কড়া রোদের তাপ আর ক্লান্তিকর গ্রীষ্মে শরীর ঠাণ্ডা রাখার জন্য আমরা চাই এক গ্লাস ঠাণ্ডা পানি। অনেকে আবার বাজারে পাওয়া সফট ড্রিংকগুলোর ওপর ভরসা রাখেন। কিন্তু এগুলো চিনি, প্রিজারভেটিভ ও কৃত্রিম রঙে ভরা থাকে। ফলে দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি হয়। এমন গরমে আমাদের সবারই উচিত প্রাকৃতিক পানীয়ের দিকে মনোযোগ দেওয়া। যার মধ্যে অন্যতম হচ্ছে ছাতু।

Shamol Bangla Ads

ছাতু কী?
-ছাতু হলো ভাজা শুষ্ক ছোলা থেকে তৈরি এক ধরনের পাউডার। এটি গ্লুটেন-মুক্ত, সহজে হজমযোগ্য এবং পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি-কমপ্লেক্স।

ছাতুর পুষ্টিগুণ:

Shamol Bangla Ads

১ কাপ (প্রায় ১০০ গ্রাম) ছাতুতে থাকে:
প্রোটিন- ২২ গ্রাম
ক্যালরি- ১১০–১৩০ (৩০ গ্রাম সার্ভিংয়ে)
ফাইবার, খনিজ ও জটিল কার্বোহাইড্রেট
গ্রীষ্মকালে ছাতু খাওয়ার ৭টি বৈজ্ঞানিক উপকারিতা

শরীর ঠান্ডা রাখে : ছাতু শরীরের তাপমাত্রা ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এবং ঘাম ও হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ : কম গ্লাইসেমিক সূচক ও উচ্চ ফাইবার থাকার কারণে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ওজন কমাতে সাহায্য করে : এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘ সময় পেট ভরতি রাখে এবং অতিরিক্ত খাওয়া কমায়।

হার্টের জন্য উপকারী : ছাতুর দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল কমায় এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

হজমশক্তি বাড়ায় : ছাতু অন্ত্র পরিষ্কার রাখতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাস কমায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!