ads

শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

চলতি বছরের জুন মাসে তামিম ইকবালের অধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি নির্বাচিত হয়। এরপর ক্রিকেটারদের স্বার্থে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং বেতন কাঠামো বৃদ্ধি। চলতি বছরে ক্রিকেটারদের বেতন সবমিলিয়ে দুই দফা বেড়েছে।

Shamol Bangla Ads

তবে দেশের ঘরোয়া কোচদের বেতন অবশ্য বাড়েনি। বিসিবির অধীনে যেসব কোচরা আছেন, তাদের দিকেও এবার নজর দিতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, ‘কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনও ঠিক হয়নি।’

ঘরোয়া ক্রিকেটের কোচরা অনেকদিন ধরেই বেতন বাড়ানোর কথা বলে আসছিলেন। ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বললেন, ‘আলহামদুল্লিলাহ বেতন বাড়াবে বিসিবি– এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয় তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষযটি দেখবে।’

Need Ads