ads

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ৩ আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

শেরপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকালে আসামিদের উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনি ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

রায়ে মামলার প্রধান আসামি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কৃষ্ণপুর এলাকার মৃত নফিজ উদ্দিনের ছেলে নূর আহাম্মদ মটরের (৬৬) বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় একটিতে ৪ বছর ও অন্যটিতে ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে তার ছেলে শাজাহানকে (৪৪) ৪ বছর এবং শহীদুল্লার ছেলে মানিক ওরফে কালুকে ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনজনকেই প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি শওকত আলীকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট রাত ৮টায় শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কালিতলা বাজারে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বাচ্চু, হারুনুর রশিদ সাধু ও লোকমান আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই দিনই শেরপুর সদর থানায় মোছা. স্বপ্না পারভীন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

রায়ের পর বাদীপক্ষের আইনজীবী পংকজ দেবনাথ সন্তোষ প্রকাশ করে বলেন, বাদী ও ভুক্তভোগীরা অবশেষে আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছেন।

Need Ads