ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশিষ্ট সংগীত ও আবৃত্তি শিল্পী শাহীল ফারহানের ৪৯তম জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

বিশিষ্ট সংগীত, আবৃত্তি শিল্পী ও কবি শাহীল ফারহানের ৪৯তম জন্মদিন আজ। ১৯৭৬ সনের এইদিনে তিনি রংপুর সদরের কামাল কাছনা এলাকায় আব্দুল গফুর সরকার ও আনোয়ারা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। এদিকে জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অঙ্গণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় ভাসছেন এই গুণী শিল্পী।

Shamol Bangla Ads

জানা যায়, শাহীল ফারহান নিজ এলাকায় পড়াশোনা করে স্নাতক পাস করেন। শিক্ষার্থী জীবনেই তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বইপড়া, আবৃত্তি, গান ও কবিতা লেখা তার নেশা। তিনি দীর্ঘ প্রায় ২ যুগ যাবত সংগীতচর্চা করে ইতোমধ্যে একজন জনপ্রিয় ও খ্যাতিমান সংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি রংপুর বেতারের তালিকাভূক্ত সংগীত শিল্পী। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অভিযাত্রীক’ এর সংগীত শিক্ষক। তালিকাভূক্ত না হলেও সুরকার হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি।

তিনি এই সময়ে বিভিন্ন সুখ্যাত গীতিকারের প্রচুর মৌলিক ও আধুনিক গান গাইছেন। বিশেষ করে শেরপুর অঞ্চলের গীতিকার রফিকুল ইসলাম আধার ও মোস্তাফিজুল হকের মৌলিক গান গেয়ে নিজের পাশাপাশি ওই গীতিকারদেরও উচ্চতায় তুলে ধরছেন। তার সহধর্মিণী কবি মারিয়া সুলতানা। তিনিও তার পথ ধরে আবৃত্তি ও সংগীতচর্চায় নিজেকে তুলে ধরছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!