ads

মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

খবর টি পড়েছেন : ৪৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Shamol Bangla Ads

সিইসি বলেন, আমাদের সঙ্গে যে প্রশ্নগুলো হয়েছে- তারা আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, কাজ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা সব কিছু তাদের বোঝাতে পেরেছি।

নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কিভাবে সম্পন্ন করে, সরকারের কাজ কতটুকু, তারা কিভাবে করে, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় কিভাবে হয় এবং পুরো নির্বাচনী ব্যবস্থাটা আমরা তুলে নিয়ে আসি। এটা তাদের জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছে, তারা জেনেছে। এখন তারা জেনে কী করবে সেটা আমরা জানি না। তারা পরে হয়তো দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবে।’
আলোচনার মূল বিষয় সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমি তো বলেছি তারা পর্যবেক্ষণ করতে এসেছে। মূল বিষয় হচ্ছে, তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দাঁড়িয়ে থাকা লেগুনায় বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads