ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারিগরি শিক্ষার পরিধি বাড়ানো হবে : শিক্ষা উপমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৮
কারিগরি শিক্ষার পরিধি বাড়ানো হবে : শিক্ষা উপমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘বৃত্তিমূলক শিক্ষাকে কেবল কারিগরি ধারার শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সকল শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার সুযোগ ও পরিধি বাড়ানো হবে’ বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ৫ ফেব্রুয়ারী বুধবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

নওফেল বলেন, ‘কেবল প্রচলিত সাধারণ শিক্ষার মাধ্যমে দেশের সবার কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। তাই প্রতিটি সাধারণ ধারার বিদ্যালয়ে কমপক্ষে দু’টি বৃত্তিমূলক ট্রেড চালু করা হবে।’ ‘কারিগরি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের জন্য নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে। বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে কাজে লাগাতে বিদেশি ভাষায় পারদর্শিতা অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’

উপমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রচেষ্টায় কারিগরি শিক্ষায় অংশগ্রহণ ১৭ শতাংশে উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আরও যত্নবান হতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের ২০ বিশিষ্ঠ নাগরিক পাচ্ছেন একুশে পদক পরবর্তী সংবাদ বেতন বাড়লো পৌনে ৪ লাখ শিক্ষকের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads