ads

সোমবার , ৩০ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রিসকে হারিয়ে ইতিহাস গড়ল কোস্টা রিকা

খবর টি পড়েছেন : ২১৯
গ্রিসকে হারিয়ে ইতিহাস গড়ল কোস্টা রিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Costaricaশ্যামলবাংলা স্পোর্টস : টাইব্রেকারে গ্রিসকে ৫-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ল কোস্টা রিকা। গোলরক্ষক কেইলর নাভাসের নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে মধ্য আমেরিকার দেশটি। 

Shamol Bangla Ads

গোলশূন্য প্রধমার্ধের পর ৫২তম মিনিটে ব্রায়ান রুইসের গোলে এগিয়ে যায় কোস্টা রিকা। আর যোগ করা সময়ে সক্রাটিস পাপাস্তাথোপুলোসের গোলে সমতা ফেরায় গ্রিস। এরপর অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোন দলই। অস্কার দুরাতে লাল কার্ড পাওয়ার পর দশ জন নিয়ে প্রায় এক ঘণ্টা খেলতে হয় কোস্টা রিকাকে।
টাইব্রেকারে কোস্টা রিকার পক্ষে প্রথম চারটি শটে গোল করেন সেলসো বোর্হেস,রুইস, জিয়ানকারলো গনসালেস ও ক্যাম্পবেল। গ্রিসের পক্ষে মিত্রোগ্লোউ , লাজারস, হোলেবাস লক্ষ্যভেদ করলেও পারেননি গেকাস। তার শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতে ঠেকান লেভান্তের গোলরক্ষক নাভাস। পরের শটে মিচেল উমানা জাল খুঁজে পেলে উল্লাসে মেতে উঠে কোস্টা রিকা। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠা গ্রিসের বিদায় নিশ্চিত হয়ে যায়।
তিন সাবেক চ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডের সঙ্গে মৃত্যুকূপ ‘ডি’ গ্রুপে ছিল কোস্টা রিকা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা দলটি কোয়ার্টার-ফাইনালে খেলবে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটকীয় জয়ে শেষ আটে নেদারল্যান্ডস পরবর্তী সংবাদ রমজান ও ঈদে সড়কে চলাচলে কোনো সমস্যা হবে…