ads

সোমবার , ১১ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোনালদোকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে আরো একটি লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। আর এই শিরোপার মধ্য দিয়েই নতুন এক কীর্তি গড়েছেন দলটির তরুণ তারকা লামিনে ইয়ামাল।

Shamol Bangla Ads

২০২৬ মৌসুমের লা লিগা জয়ের পর বার্সেলোনার হয়ে এখন ইয়ামালের শিরোপা সংখ্যা দাঁড়াল ৩টিতে। এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও লিগ জিতেছিলেন তিনি।
ফলে স্প্যানিশ এই উইঙ্গার ছাড়িয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। রোনালদো রিয়ালের হয়ে ৯ মৌসুমে জিতেছিলেন মাত্র ২টি লা লিগা শিরোপা—২০১২ ও ২০১৭ সালে।

চলতি মৌসুমে বার্সেলোনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ামালের। যদিও ইনজুরির কারণে এল ক্লাসিকোতে খেলতে পারেননি তিনি। এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে পুরো মৌসুমে অবদান রাখায় আনুষ্ঠানিকভাবে শিরোপাজয়ী দলের সদস্য হিসেবেই পদক পাচ্ছেন এই তরুণ।

Shamol Bangla Ads

২০২২ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ইয়ামাল। খুব অল্প বয়সেই তিনি নিজেকে কাতালান ক্লাবটির বর্তমান ও ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এই শিরোপার মাধ্যমে বার্সেলোনার মোট লা লিগা সংখ্যা এখন ২৯। তবে এখনো শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, যাদের দখলে আছে ৩৬টি লিগ শিরোপা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads