ads

রবিবার , ১০ মে ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাসকিন-রানার বোলিং সাপোর্ট নিয়ে যা বললেন মিরাজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ দল। আজ রোববার মিরপুরে প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড পায় টাইগাররা। তবে ম্যাচে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে এই স্পিনার তুলে নিয়েছেন ৫ উইকেট। পরে উইকেট সম্পর্কে দিন শেষে জানিয়েছেন নিজের অনূভুতি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘ওরকম বেশি স্পিন করছিল না। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার। একইসাথে কিছু সুবিধা পেয়েছি। আবার সব বল স্পিন করেছে এমন না। কিছু কিছু বল স্পিন করেছে। ব্যাটারের মনে দ্বিধা তৈরি হয়েছে। এজন্য হয়ত উইকেট পাওয়া সহজ হয়ে গেছে।’

‘বোলারদের পরিকল্পনা একটাই ছিল- রান কীভাবে আটকানো যায় এবং কিভাবে ঠিক জায়গায় বল করা যায়। মিরপুরে আমরা খেলি, ধারণা ও অভিজ্ঞতা আছে। বোলাররা ধারাবাহিকভাবে এক জায়গায় বল করার চেষ্টা করেছি।’

Shamol Bangla Ads

পরে নাহিদ রানাকে নিয়ে বলেন, ‘নাহিদ রানা তো ভালো বোলিংই করেছে। প্রথম দুটি স্পেল একটু খরুচে ছিল। তবে আমরা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। ও একটা ব্রেক থ্রুও দিয়েছে আমাদের। এটা অনেক জরুরি ছিল। অনেক রান করে ফেলেছিল, পার্টনারশিপ হয়েছিল।’

ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনের সাপোর্ট নিয়ে মিরাজ বলেন, ‘তাসকিন যেভাবে বল করেছে ওর জন্যই ওদের কম রানে আটকাতে পেরেছি। আমার কাজ সহজ হয়ে গেছে, যখন সে দুই উইকেট নিয়েছে। আমাদের পার্টনারশিপ ভালো ছিল। ১০ ওভারের মতো বল করেছি দুজনে। এক এন্ড থেকে টাইট বোলিং হলে কিন্তু আরেক এন্ড থেকে রান বের হয়ে গেলে উইকেটের সুযোগ তৈরি হবে না। কিন্তু দুই প্রান্ত থেকেই টাইট বোলিং হলে ব্যাটাররা রানের জন্য সুযোগ খুঁজে, কারণ ক্রিকেট রানের খেলা। তাসকিনের জন্য একটু কঠিন ছিল, অনেকদিন পর টেস্ট খেলেছে। তবে ওর বোলিং ওভারঅল খুব ভালো লেগেছে। রানা-ইবাদতও ভালো করেছে। বোলিং ইউনিট খারাপ করেছি মনে হয় না। লিডের আগেই তো আটকে দিয়েছি।’

Need Ads
error: কপি হবে না!