ads

শনিবার , ২ মে ২০২৬ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার বিকেলে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল হক। ওইসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মো. আলবেরুনী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ফুটবলপ্রেমি লোকজন উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে ট্রাইবেকারে ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালক পর্যায়ে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads