ads

শনিবার , ২ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ২, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ স্লোগানকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২ মে শনিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Shamol Bangla Ads

শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফা সিদ্দিকা, পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, টুর্নামেন্ট সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সরকার, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাবেক খেলোয়ারবৃন্দ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ফুটবল খেলায় বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে শেরপুর জেলার ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়। দুটি খেলাতেই ঝিনাইগাতী উপজেলা দল ১-০ গোলে শ্রীবরদী উপজেলা দলকে পরাজিত করে।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, আগামী ১০ মে পর্যন্ত ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আটটি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দলে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!