ads

রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!