ads

বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লিজেন্ডস ক্রিকেট কাপ সিজন-৩’র জার্সি ও ট্রফি উন্মোচন

স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

শেরপুরে স্পোর্টস লিজেন্ডস অ্যাসোসিয়েশন (এসএলএ) এর উদ্যোগে এবারও পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় ও চতুর্থ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৬ সিজন-৩। এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে লিজেন্ডস অব শের আলী গাজী, লিজেন্ডস অব ব্রহ্মপুত্র, লিজেন্ডস অব দশকাহনীয়া ও লিজেন্ডস অব তুলশীমালা। শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আগামী ২৩ মার্চ ঈদের তৃতীয় দিন টুর্নামেন্টের উদ্বোধন ও পরদিন ২৪ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১৮ মার্চ বুধবার রাতে শহরের চকবাজার এলাকাস্থ মাসুদ স্পোর্টসে অনাড়ম্বরভাবে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। ওইসময় অধিনায়ক লিজেন্ডস অব শের আলী গাজীর মো. গুলজার হোসাইন, লিজেন্ডস অব ব্রহ্মপুত্র’র অধিনায়ক মোহাম্মদ শওকত হোসেন, লিজেন্ডস অব দশকাহনীয়ার অধিনায়ক এস এম সালাহউদ্দিন সম্রাট, লিজেন্ডস অব তুলশীমালার অধিনায়ক মনিরুজ্জামান মনিসহ টুর্নামেন্টের খেলোয়াড় প্রকৌশলী মো. আল-আমিন সেলিম, মোহাম্মদ আব্দুল আল মাসুদ, রাসেল শিকদার, রাসেল মেহেদী রাজীব, নজরুল ইসলাম সনিক, শেইখ সজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্পোর্টস লিজেন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৬ সিজন-৩’র টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে উত্তরা স্পেশালাইজড হসপিটাল। আর কো-স্পন্সর হিসেবে রয়েছেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-সজন, বিয়ন লিমিটেড ও মানজিল হাউজিং লিমিটেড।

Shamol Bangla Ads

এছাড়া টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের প্রথম সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। ইতোমধ্যে টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!